শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

‘ভারতের আগ্রাসন ও পুশইনের চেষ্টা করলে বিজিবি ও জনগণ রুখে দেবে’

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

‘ভারতের আগ্রাসন ও পুশইনের চেষ্টা করলে বিজিবি ও জনগণ রুখে দেবে’

বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয় হাজার-হাজার জনতা অংশগ্রহণ করেন। এসময় বিক্ষুব্ধ জনতা সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে বিভিন্ন প্লে-কার্ড প্রদর্শন করার পাশাপাশি স্লোগান দিতে দেখা যায়।


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।   

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিমবঙ্গের শুভেন্দ্র অধিকারীর সরকার রাতের আধাঁরে সেখানকার মুসলিম নাগরিকদের পুশইন করে জোরপূর্বক ভাবে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার ঘটনায় প্রধান অতিথি সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ সরকারের এমন কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। নিজ দেশের নাগরিকদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইন বন্ধ করতে তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইন বন্ধ করতে জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) উদ্যোগ গ্রহণ করে স্থায়ী সমাধান করতে হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি সীমান্তে হত্যাকাণ্ড না করলেও ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ অন্যায়ভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং সেদেশের মুসলিম নাগরিকদের সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালাচ্ছে। এই অন্যায় চেষ্টা চলমান থাকলে সীমান্তে যেকোনো ধরনের সংঘর্ষের সৃষ্টি হতে পারে। তাই শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের সরকারকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।     

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর