শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ৩০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

জেলা প্রতিনিধি,  পিরোজপুর
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে ৩০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরবাইক শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। ২০০ হাত (প্রায় ৩০০ ফুট) দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাস, স্লোগান আর উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

শুক্রবার (১২ জুন) বিকেলে সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ, সাধারণ মানুষের নজর কাড়ে।


বিজ্ঞাপন


f2dbb5ea-7ed1-4086-9878-47e2193e0fb3

মিছিল ও শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক সমর্থক, ভক্ত ও ফুটবল অনুরাগী অংশগ্রহণ করেন। এসময় হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, কারো হাতে ছিল আর্জেন্টিনার পতাকা। এছাড়াও সবাই জার্সি পরিধান করে বিভিন্ন স্লোগান দেন। এসময় সমর্থকদের নানা স্লোগান ও উৎসবমুখর পরিবেশে পুরো শহরজুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়ে। মিছিল ও মোটরবাইক শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী অংশ নেন।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। তারা আশা করেন, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা ভালো পারফরম্যান্স করবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর