শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি স্কিলস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


ক্যাম্প সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে এবং এনজিও সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রটির ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। বাঁশ, কাঠ ও ত্রিপল দিয়ে নির্মিত হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো কেন্দ্রটি ভস্মীভূত হয়। আগুনের তাপে পাশের কয়েকটি ঝুপড়ি ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

21ba42d5-97a4-4a56-833c-de0de478c60d

খবর পেয়ে স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, উখিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের পর বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


বিজ্ঞাপন


অন্যদিকে, উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রশিক্ষণ কেন্দ্রটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে।

14971281-0e97-406f-95de-a4eb02a9351c

ঘটনার পর ক্যাম্পবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় রোহিঙ্গারা।

প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর