শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

আজকের কিশোররাই বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করবে: মাসুদ সাঈদী

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

আজকের কিশোররাই বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করবে: মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

আজকের কিশোররাই তাদের মেধা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারলে আগামী দিনের নেতৃত্ব দেবে তারাই। এমন মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শুক্রবার (১২ জুন) পিরোজপুরের সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


‘মেধা বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

মাসুদ সাঈদী বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হতে হবে। তাদের সৃজনশীলতা ও মেধার বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। আধুনিক বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং গবেষণাধর্মী উদ্যোগকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মণ্ডলের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাসুদ সাঈদী এমপি আরো বলেন, উন্নত রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা ও গবেষণা। কারিগরি, বৃত্তিমূলক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দিলে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব। এই জন্য তরুণদের উদ্ভাবনী ধারণাকে ব্যবসায়িক মডেলে পরিণত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহজ অর্থায়ন এবং মেন্টরিং সুবিধা প্রয়োজন।

মেলায় উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মূল্যায়নের ভিত্তিতে সেরা তিনটি প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর