শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

এমপি আনুর বাড়িতে বৈদ্যুতিক তার চুরি

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

এমপি আনুর বাড়িতে বৈদ্যুতিক তার চুরি

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনুর বাড়িতে দ্বিতীয়বার বৈদ্যুতিক সংযোগের তার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় জনমনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত ২টার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর শহরের (নবাব সিরাজ উদ-দৌলা-সরকারি কলেজের প্রধান ফটকের বিপরীতে) চারতলা ভবনের পুরো বাড়িতে ১৬টি ইউনিট অন্ধকার হয়ে যায়। এসময় চোরেরা বাড়ির মূল গেটে রশি দিয়ে বেঁধে রাখার কারণে ভেতরে বসবাসকারী লোকজন প্রচণ্ড গরমে বাইরে আসতে পারছিলেন না। সকালে পাশের বাড়িতে ফোন করে বিষয়টি জানালে তারা এসে রশি কেটে গেট খুলে দেন। এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর স্ত্রী সাহাবিবুল আসমা ও বাড়ির ভাড়াটিয়ারা দেখতে পায়, পাশের বিদ্যুতের খাম্বা থেকে বাড়ির বিদ্যুৎ সংযোগের সব তার চুরি হয়ে গেছে। এর আগে চোরেরা বাড়ির সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রাখে। বিষয়টি তিনি তাৎক্ষণিক নাটোর থানা পুলিশ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে জানান। গত আড়াই মাসে সংসদ সদস্যের বাড়িতে দুইবার বৈদ্যুতিক তার চুরি ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ বাসায় গিয়ে পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ চোরচক্রকে আটকে কাজ করছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর