শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদার গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদার গ্রেফতার
মো. দিদারুল আলম দিদার (৩০)।

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. দিদারুল আলম দিদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। দিদারুল আলম দিদার কাউতলী বড় মসজিদ রোড এলাকার হাজি মো. সেলিম মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, নাশকতাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে দিদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দিদারুল আলম দিদার নাশকতা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আদালতের নির্দেশে দিদারুল আলম দিদারকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর