ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১২ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, সকালে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ইয়েস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে কালকিনি উপজেলার গোপালপুরে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
প্রতিনিধি/এসএস




