শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

চট্টগ্রামের পতেঙ্গায় চোরাই তেল ও অস্ত্রসহ আটক ২

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামের পতেঙ্গায় চোরাই তেল ও অস্ত্রসহ আটক ২

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, র্স্ক্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দু‘জনকে আটক করেছে কোস্ট গার্ড। চোরাচালান কাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সুমন আল মুকিত এসব তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) ও বুধবার (১০ জুন) রাতে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি সন্দেহভাজন গামবোটে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় ছুরি, বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল (যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা), চারটি ব্যাটারি এবং নগদ ২ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়। চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি দুই চোরকেও আটক করা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাতে পতেঙ্গা থানাধীন ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা। সেখানে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা প্রায় ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকার ৭০০ লিটার ডিজেল, ২ টন র্স্ক্যাপ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর