শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) সকালে শহরের মধ্যপাড়ার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মালেক চৌধুরীর বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। সেই মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর