খুলনা মহানগরীর দক্ষিণ লবনচরার মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকায় বিএনপিকর্মী গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা । নিহত রফিক বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য এবং ওই এলাকার রতন গাজীর ছেলে।
শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রফিক গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন।
আরও পড়ুন:
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রফিক তার বাড়ি থেকে কিছু দূরে একটি দোকানে বসা ছিলেন। এসময় হেলমেট পরা এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। বাড়ির লোকজন খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। সেখানে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
থানার ওসি বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। তবে যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
প্রতিনিধি/ক.ম/




