শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

১৯ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি নিখোঁজ কেন্দ্রীয় শিবির নেতা জিসান

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

১৯ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি নিখোঁজ কেন্দ্রীয় শিবির নেতা জিসান
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৮টার পর থেকে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি।


বিজ্ঞাপন


পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ কার্যক্রম রাত ৮টা ২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ এবং তার সঙ্গে দলীয় কর্মীসহ পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছে না।

আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি জিসানের। এই ঘটনায় তার বড় ভাই দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়েন করেন।

জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, গতকাল রাতে বাড়িতে আসার কথা ছিল। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তার ফেইসবুক ডিঅ্যাক্টিভ করা হয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসন এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারিনি।

দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান গতকাল ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়ে। তার গ্রামের বাড়ি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু সে বাড়ি ফেরেনি। আমরা প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি।


বিজ্ঞাপন


দাউদকান্দি মডেল থানার ওসি তদন্ত মো. সামছুল আলম প্রধান শুক্রবার (১২ জুন) বলেন, আমি অভিযোগ পেয়েছে। সে অনুযায়ী তদন্ত চলছে। ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা ১৯ ঘণ্টা পরও উদ্ধার হয়নি কেন এমন প্রশ্ন করলে ওসি বলেন, আমরা চেষ্টা করছি বলে লাইন কেটে দেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর