শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

ছেলের নতুন দালানে ফিরলেন সেই বৃদ্ধা মা, মুচলেকা দিলেন পুত্রবধূ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৯:১৮ এএম

শেয়ার করুন:

ছেলের নতুন দালানে ফিরলেন সেই বৃদ্ধা মা, মুচলেকা দিলেন পুত্রবধূ

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে সেই বৃদ্ধা মায়ের ঠাঁই হলো ছেলের নতুন দালানে।

বৃহস্পতিবার (১১ জুন) আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ৯৬ বছর বয়সী বৃদ্ধা ছামেনা খাতুনকে চৌদ্দগ্রামের ইউএনও মো. শাহাদাৎ হোসেনের হস্তক্ষেপে পুত্রবধূ রুমা বেগম ঘরে তুলে নেন।


বিজ্ঞাপন


এর আগে ,পুত্রবধূ রুমা বেগম শাশুড়ি ছামেনা খাতুনকে নতুন দালান থেকে বের করে দেন। ‘চৌদ্দগ্রামে বৃদ্ধা মায়ের ঠাঁই হলো না ছেলের নতুন বিল্ডিংয়ে’ শিরোনামে বুধবার এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি চৌদ্দগ্রামের ইউএনওর নজরে আসে।

ইউএনও শাহাদাৎ হোসেন বলেন, গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। বৃহস্পতিবার আমি আলকরা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানকে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছি।

আলকরা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল বশর বলেন, ইউএনও স্যার আমাকে বৃদ্ধা ছামেনা খাতুনের বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব দেন। আমি ইউনিয়ন পরিষদের সব সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে লক্ষ্মীপুর গ্রামে ঘটনাস্থলে আসি। সেখান থেকে ছামেনা খাতুনকে নিয়ে ছেলে ফয়েজ আহাম্মদের নতুন দালানে নিয়ে যাই।

আবুল বশর আরো বলেন, এসময় পুত্রবধূ রুমা বেগম আগের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ছামেনা খাতুনের সঙ্গে আর কোনো অন্যায় হবে না বলে লিখিত মুচলেকা দেন।


বিজ্ঞাপন


গ্রামের সুমন মিয়াসহ একাধিক লোকজন বলেন, গ্রামবাসীর পক্ষে আমরা সাংবাদিক ও ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই ছামেনা খাতুনকে তার ছেলের ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া জন্য।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর