শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

কেডিএর চেয়ারম্যান হলেন বিএনপি নেতা শফিকুল আলম

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০১:৫১ এএম

শেয়ার করুন:

কেডিএর চেয়ারম্যান হলেন বিএনপি নেতা শফিকুল আলম
এস এম শফিকুল আলম মনা। ছবি: সংগৃহীত

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়েছে, এস এম শফিকুল আলম মনাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে কেডিএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) মহানগরীর পরিকল্পিত উন্নয়ন, আবাসন প্রকল্প অনুমোদন, নগর অবকাঠামো নির্মাণ এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে। 

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর