শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

খুলনা সিটি মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:৩৮ পিএম

শেয়ার করুন:

খুলনা সিটি মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে
খুলনা সিটি মেডিকেলের আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালটির ১৭ তলা ভবনের নিচতলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

হাসপাতালের পরিচালক ডা. রফিকুল হক বাবলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সাবস্টেশন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার সময় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না। মোবাইল ফোনে সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলে জানান তিনি। তবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিংবা কতজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি তিনি।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের একটি ক্রেন সর্বোচ্চ ১৪ তলা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেও হাসপাতাল ভবনটি ১৬ তলা বিশিষ্ট হওয়ায় উদ্ধার কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়। এতে উপরের তলায় থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।

এআর
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর