বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

মানিকগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আবু তাহের (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে শহরের বেউথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত আবু তাহের সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলী এলাকার মৃত আছর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ইজিবাইক করে জরুরি কাজের জন্য মানিকগঞ্জ শহরে আসছিলেন আবু তাহের আলী। কিন্তু পথে মধ্যে বেউথা এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ এঘটনায় ইজিবাইকে থাকা আবু তাহেরসহ মোটরসাইকেল চালক ও আরহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসকসহ আবু তাহের আলিকে মৃত ঘোষণা করেন। এবং মোটরসাইকেলের দুইজন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, তাহের আলীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর