বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফেনী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি ফেনী ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ফেনী ব্যাটালিয়নের বিশেষ টহল দল এ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় থেকে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত মাল পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর