বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া নবজাতকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া নবজাতকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া এক নবজাতকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ মনির খান।

জানা যায়, ৯ জুন মঠবাড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

শিশুটির বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। মা জেসমিন আক্তারের এটি ছিল পঞ্চম সন্তান।

জন্মের পরপরই শিশুটিকে দেখতে হাসপাতালে এবং পরে তার বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও কৌতূহলী মানুষ। তবে নানা শারীরিক জটিলতায় ভোগা শিশুটি জন্মের কয়েক দিনের মধ্যেই মৃত্যুবরণ করে।


বিজ্ঞাপন


শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর