বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাপলা বেগম(৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়িরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ফেরদৌস মিয়া জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। আহত শাপলা বেগম একই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বুড়িরঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এতে ইজিবাইক চালক ফেরদৌস মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং শাপলা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি সরওয়ার আলম খান বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর