সারা দেশের ন্যায় বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া লেগেছে দিনাজপুরেও। আজ রাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল ২০২৬। এ উপলক্ষে দিনাজপুর শহরে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রা করেছে ফুটবল ভক্তরা। ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বেলা ১২টায় গোর-এ-শহীদ বড়মাঠ সিএন্ডবি মোড় হতে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারি সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি,পতাকা, ব্যানার ও ফেস্টুন। ভক্তরা আনন্দ শোভাযাত্রায় উল্লাস প্রকাশ করে।

বিজ্ঞাপন
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক রাশাদুজ্জামান রাশেদ জানান, আমি ছোট বেলা থেকেই ব্রাজিলের ভক্ত। এ দলটির প্রতিবারেই আমাদের নান্দনিক খেলা উপহার দেয়। আশা করছি এবার হেক্সা জয় করবে।

ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম জানান, অন্যান্য বারের ন্যায় এবারও ব্রাজিল ভাল খেলবে ও বিশ্বকাপ জয় করবে।
শোভাযাত্রায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সদস্য এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী অংশ নেন।
প্রতিনিধি/ এজে




