বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত

যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল রানা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে চৌগাছা উপজেলার মুক্তদা মোড়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জুয়েল রানা উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানার সঙ্গে একই এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫/৬ জন তাকে মারধর করে। এতে জুয়েল রানার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এছাড়া তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ২৫ মিনিটে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানা নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জড়িতদের চিহ্নিত করার কাজ করছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর