মাদারীপুরে পিকআপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকের হয়েছেন। এতে আহত হয়েছেন ইজিবাইকের আরও ৩ যাত্রী।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম শামিম মুন্সি। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যাত্রী নিয়ে রাজৈরের কবিরাজপুর থেকে টেকেরহাট আসছিল একটি ইজিবাইক। সড়কের তাঁতিকান্দি এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকের ৪ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সিকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
মাদারীপুরের রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ঘাতক পিকআপটি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




