বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

বিজয়নগরে যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া  
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৭:৩১ এএম

শেয়ার করুন:

বিজয়নগরে যুবলীগ নেতা গ্রেফতার
যুবলীগ নেতা মো. দর্পন ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবলীগ নেতা মো. দর্পন ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দর্পন ভূইয়া (৪৫) হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামের সারোয়ার রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং হরষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে একতারপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি দর্পন ভূইয়াকে গ্রেফতার করা হয়।

 

বিজয়নগর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি মামলার আসামি দর্পন ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (১১ জুন) দর্পন ভূইয়াকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর