বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

বরগুনায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

শেয়ার করুন:

বরগুনায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা সদর উপজেলার চলুয়া ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার দুই বছরের শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন চলুয়া ইউনিয়নের উত্তর রায়ভোগ গ্রামের বাসিন্দা মোসা. নুপুর (৩৫) এবং তার ছেলে সাহাদাত হোসেন (২)। নুপুর স্থানীয় বাসিন্দা মিরাজ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল এলাকার বৈদ্যুতিক লাইনের একটি তার ঝড়ের কারণে ছিঁড়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। বিষয়টি অজানা থাকায় বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোন সময় নুপুর তার শিশুপুত্রকে নিয়ে ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় তারা বিদ্যুতায়িত পানির সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর