বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

নড়াইলে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

নড়াইলে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা আমেনা হাসান বিপাশা (৩০) নামে এক নারী গুরুতর আহত হয়ে যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১০) জুন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন সকালে উপজেলার কালনা-যশোর মহাসড়কের মধুমতি ইট ভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নড়াইলের তুলরামপুর হাইওয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আমেনা হাসান বিপাশা উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের বাসিন্দা ও সাংবাদিক তানভীর আহমেদ রুবেল এর সহধর্মিণী। তিনি পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে আমেনা হাসান বিপাশা লক্ষীপাশার বাসা থেকে ভ্যানযোগে তার কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালনা-যশোর মহাসড়কের মধুমতি ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ভ্যানে থাকা আমেনা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে যশোরে নেয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যশোরে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি৷ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর