বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

নাসিরনগরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

নাসিরনগরে ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আক্তার গ্রেফতার
মোহাম্মদ আক্তার মিয়া।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক আইনের একটি মামলায় পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আক্তার মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার ভুবন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাসিরনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আক্তার মিয়া ওই মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভুবন গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামি ইউপি চেয়ারম্যান আক্তার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর