বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
অভিযুক্ত সোহেল সরকার (২৫)।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার সোহেল সরকার সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নয়াগাও গ্রামের সুমেন সরকারের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল আজিজ শেখ জানান, মঙ্গলবার বিকেলে রামারবাগ ভাড়াটিয়া বাড়ির ছাদে পাঁচ বছরের মেয়ে শিশু খেলাধুলা করছিলেন। এসময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার কৌশলে শিশুটিকে খেলা ধুলা থেকে সিঁড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশু চিৎকার করলে সোহেল পালিয়ে যায়। এদিন রাতে শিশু তার মাকে বিষয়টি জানান। এরপর শিশুর মা গভীর রাতে থানায় অভিযোগ করলে সোহেল সরকারকে গ্রেফতার করা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর