নারায়ণগঞ্জে টিসিবি ডিলারদের লাইসেন্স বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলার ডিলাররা।
তারা সরবারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। এ ব্যাপারে প্রতিবাদ জানাতে ডিলারা সভার আয়োজন করেন।
বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকায় রংধনু কমিটি সেন্টারে ওই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১ জুন লিখিতভাবে ২০২৬ এর নবায়কৃত লাইসেন্স বাতিল করার ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয় পুরাতন টিসিবি লাইসেন্স নবায়ন করা হবে না। নতুন নিয়োগ দেওয়া হবে টিসিবি ডিলার।
প্রতিবাদ সভায় নারায়ণগঞ্জ টিসিবি ডিলারা বলেন, আমাদের প্রতিষ্ঠান তদন্তের নামে কিছুদিন পরপরই হয়রানি করা হয়েছে। টিসিবির ডিলারদের প্রতিষ্ঠান তদন্ত করে কোনো অনিয়ম না পেয়ে পুরোপুরি ডিলারশিপ সাইলেন্স বাতিল করা অন্যায়।
বর্তমানে নতুন টিসিবি ডিলার নিয়োগ দেওয়ার নামে বড় অংকের নিয়োগ বাণিজ্য করার জন্যই এ আইন সংশোধন করা হয়েছে। সভায় নারায়ণগঞ্জের ৮৩ জন টিসিবি ডিলার উপস্থিত ছিলেন।




