বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেফতার

ঢাকা মেইল ডেস্ক, ফেনী
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

ব্রাম্মণবাড়িয়ার চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেফতার
আসামি বিল্লাল মিয়া (২৪)।

ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার আসামি বিল্লাল মিয়াকে (২৪) ফেনী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার মধ্য রায়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার খাটি হাতা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার খাটিহাতা গ্রামের চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার আসামি বিল্লাল মিয়াকে (২৪) গ্রেফতার করতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীতে অভিযান চালায় র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ফেনী সদর উপজেলার মধ্য রায়পুর এলাকায় চট্টগ্রামের র‍্যাব-৭ ও সিলেটের র‍্যাব-৯ এর যৌথ অভিযানে বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়।

d819b6c9-e1b9-4e45-9e74-b73e2e92a40d

ফেনীস্থ র‌্যাব-৭ এর মিডিয়া পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় চলতি বছরের ৩১ মে দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর