বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই
আহত এসআই মইনুল ইসলাম।

বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই)  ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলযোগে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলদিঘী পেপসি কোম্পানির সামনে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং তার ডান পায়ে ছুরিকাঘাত করে। পরে তিনি নিজেই একজন অটোরিকশাচালকের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করা হয়েছে। কি কারণে এসআই মইনুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর