বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে

পিরোজপুরের মঠবাড়িয়া সাফা বন্দরের দেবীপুর এলাকায় আলু বোঝাই একটি ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে খালে নিমজ্জিত হয়েছে।

বুধবার (১০ জুন) ভোররাত ৩টার দিকে অতিরিক্ত আলু বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে মঠবাড়িয়া-পাথরঘাটা-চরখালী আঞ্চলিক মহাসড়কের ১২ রুটের সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।


বিজ্ঞাপন


বিধ্বস্ত সেতুর দুই পাড়ে দূর পাল্লার পরিবহণসহ সকল ধরনের যানবাহন আটকা পড়েছে। ফলে পণ্য পরিবহন সহ দুই পাড়ের হাজার হাজার যাত্রী সাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চরম দুর্ভোগে পড়েছেন।।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত সেতুর পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি স্থায়ী পাকা সেতু নির্মাণকাজ চলমান থাকায় পাশে পুরানো একটি বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করছিল। তবে দীর্ঘ কয়েক বছর ধরেই বেইলি সেতুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মঠবাড়িয়াগামী অতিরিক্ত আলু বোঝাই একটি ট্রাক সেতু ওঠার পার হওয়ার সময় সেতুর মাঝে থেকে ট্রাকসহ ভেঙে খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা সুমন ব্যাপারী জানান, সেতুটি ধসে যাওয়ায় মঠবাড়িয়া-পাপথরঘাটা-চরখালী আঞ্চলিক মহাসড়কের ১২ রুটের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার যাত্রী ও স্থানীয়দের গাড়ি থেকে নেমে খেয়ায় পার হতে হচ্ছে। কোনো ধরনের পণ পরিবহন করা যাচ্ছে না। এমনকি জরুরি রোগী পরিবহনের পথও বন্ধ হয়ে গেছে।

প্রতিদিন এ আঞ্চলিক মহাসড়ক সড়ক দিয়ে কয়েক হাজার মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ ও পণ্যবাহী ছোট যানবাহন চলাচল করে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ দেশের দূর পাল্লার যাত্রীবাহী পরিবহন গাড়ি চলাচল করে। 


বিজ্ঞাপন


মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেইলি সেতুটি পুরাতন। সেতু সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু ট্রাকটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের আলু বোঝাই থাকায় ভেঙে খালে পড়েছে। এতে জনদুভোগের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে পিরোজপু সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী মো. রাসেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক সেতু পার হতে গিয়ে সেতুটি ভেঙে পড়েছে। এতে আঞ্চরিক মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিধ্বস্ত সেতুটি দ্রুত সংস্কার ও বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য কাজ শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, ভেঙে পড়া সেতুটির পাশে একটি পাকা সেতু নির্মাণ কাজ চলমান থাকায় বেইলি সেতুটি বিকল্প পারাপার হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর