বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে নজর কেড়েছে ব্রাজিল বাড়ি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে নজর কেড়েছে ব্রাজিল বাড়ি

সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়া মহল্লার লিটন সরকার ব্রাজিল ভক্ত। তিনি ভালবেসে ব্রাজিলের পতাকার রঙে নিজেদের পুরো বাড়ি রাঙিয়েছেন। আর মাত্র ১ দিন বাকি ফুটবল বিশ্বকাপ ২০২৬।

brazil_1


বিজ্ঞাপন


এরারের ফুটবল বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা-তে অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকার এই তিনটি দেশের মোট ১৬টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

brazil_6

ইতিমধ্যে বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে সারা বাংলাদেশ। উন্মাদনায় মেতেছে যমুনা পারের শহর সিরাজগঞ্জেও। কে ফেভারিট, কে জিতবে ২০২৬ বিশ্বকাপ তা নিয়ে ঘরে-বাইরে আর চায়ের স্টলে চলছে মুখরোচক আলোচনা। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। জার্মানি, ইংল্যান্ড, ইত্যালি স্পেনসহ অন্য দলের সমর্থক থাকলেও মূলত ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকের পরিমাণই বেশি।

brazil_3


বিজ্ঞাপন


শহরজুড়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিটন সরকারের ব্রাজিল বাড়ি ও ব্রাজিল গাড়ি নিয়ে। শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী লিটন সরকার নিজ বাড়ির নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি। পুরো বাড়ি ব্রাজিলের পতাকার রঙে হলুদ আর সবুজে রাঙিয়েছেন তিনি। পাশাপাশি তার মালিকানাধীন একটি যাত্রীবাহী বাসকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন। গত ২০১৮ সালে তিনি প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে এই বাড়িটি বানিয়েছেন।

brazil_5

ব্রাজিল বাড়ির মালিক লিটন সরকার বলেন, ব্রাজিলের খেলা ভালো লাগে, ছোট থেকেই ব্রাজিলের খেলা দেখি। আমি ব্রাজিলকে ভালোবাসি। আমি ব্রাজিলের গেঞ্জি বানিয়েছি, ব্রাজিল বাড়ি করেছি, ব্রাজিল গাড়ি করেছি, ঢাকা টেকনিক্যাল মোড়ে বিশাল বিশাল প্যানা লাগিয়েছি। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে পতাকা লাগিয়েছি। আমার কামনা এবার শতভাগ আশাবাদী ৬ নম্বর কাপ এবার ব্রাজিলের ঘরে যাবে।

brazil_7

বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল এক অনন্য নাম। পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা নেইমার অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে দেশটি। পাঁচটি বিশ্বকাপ জয়ের গৌরব, দৃষ্টিনন্দন সাম্বা ফুটবল এবং আক্রমণাত্মক খেলার কারণে ব্রাজিল আজও বিশ্বজুড়ে কোটি সমর্থকের আবেগের প্রতীক। আর সেই আবেগেরই এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে সিরাজগঞ্জের এই ব্রাজিল বাড়ি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর