বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:৩৯ এএম

শেয়ার করুন:

jamalpur
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর পুকুরে গলাগলি অবস্থায় ভাসতে দেখা যায় তাদের মরদেহ।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের আনছার আলীর পুকুর থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।


বিজ্ঞাপন


নিহতরা হলেন, রায়ের বাকাই এলাকার মো. রফিকুল ইসলাম ছেলে আন্নাস (১০) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো. সিফাত (৯)। তারা দুজনই ঝাউগড়া এলাকার একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। একপর্যায়ে বাড়ির পাশে আনছার আলীর পুকুরপাড়ে তাদের জুতা দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন

কলমাকান্দায় পানিতে ডুবে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা দুই শিশুকে গলাগলি অবস্থায় পানিতে ভাসতে দেখেন‌। মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


চরবানীপাকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কোনো অভিযোগ নেই। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর