বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

ফকিরহাটে কৃষক দল নেতাকে গলাকেটে হত্যা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১২:৪১ এএম

শেয়ার করুন:

Badol
নিহত বাদল মোড়ল। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লকে (৪০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা একই এলাকার ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল (৪২) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত বাদল মোড়ল উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। আহত আব্দুল্লাহ মোড়ল একই গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের দিকে যাচ্ছিলেন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথিমধ্যে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাদল মোড়লকে গলাকেটে হত্যা করা হয় এবং আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হন।

আরও পড়ুন

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় মামলা, আসামি ২১ জন

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর