মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

বিশ্বব্যাংকের অর্থায়নে মুন্সিগঞ্জবাসী পেলেন ‘আধুনিক পশু জবাইখানা’

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

বিশ্বব্যাংকের অর্থায়নে মুন্সিগঞ্জবাসী পেলেন ‘আধুনিক পশু জবাইখানা’
আধুনিক কসাইখানার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা- ঢাকা মেইল।

মুন্সিগঞ্জে পরিচ্ছন্নতা ও জনসাধারণের দুর্ভোগ লাগবে এবার চালু হয়েছে আধুনিক পশু জবাইখানার।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার উদ্যোগে, শহরের মুন্সিরহাট এলাকায় প্রায় ৮কোটি টাকা ব্যয়ে নির্মিত জবাইখানাটির উদ্ধোধন করেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা জানায়, উন্নত ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন কসাইখানটিতে হালাল পক্রিয়ায় মাত্র ১০মিনিটের মধ্যে একেকটি পশু জবাই, মাংসকাটা ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন হবে।

630a01c3-f5a3-4afd-a82e-e4682943a5d4

এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত প্রতিষ্ঠানতিতে প্রথম পর্যায়ে প্রতিদিন ১০টি গরু জবাইয়ের সক্ষমতা থাকছে।

অনুষ্ঠানে পৌর প্রশাসক মৌসুমী মাহবুবের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু।


বিজ্ঞাপন


উদ্বোধন শেষে পৌর এলাকায় যত্রতত্র পশু জবাইয়ে পরিবেশ দূষণ ও অপরিচ্ছন্ন অবস্থায় মাংস প্রক্রিয়া জাতকরণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আধুনিক কসাইখানায় ব্যবহারে আহ্বান জানান আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্টরা।

6ff32d9c-1fea-453f-85af-5fff99e064d2

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর