মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

ধান রোপণের সময় বজ্রপাতে বাবার সামনেই ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১০:২০ পিএম

শেয়ার করুন:

ধান রোপণের সময় বজ্রপাতে বাবার সামনেই ছেলের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে বাবা ও ছেলে একসঙ্গে ধানের চারা রোপণ করছিলেন। হঠাৎ বাবার সামনেই বজ্রপাতে মারা যান স্কুলছাত্র ছেলে মিনহাজুর রহমান (১৫)।

মঙ্গলবার (৯ জুন) বিকেল পৌনে ৪টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের সীমারকান্দা গ্রামের কৃষি মাঠে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মিনহাজুর রহমান সীমারকান্দা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মিনহাজ এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মিনহাজের আত্মীয় এলাহাবাদ গ্রামের নারী নেত্রী শামিমা আক্তার রীমা জানান, বিকেলে বাবা-ছেলে একসঙ্গে জমিতে ধানের চারা রোপণ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে ছেলে মারা যান। বাবা অক্ষত আছেন।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, সন্ধ‍্যার পর থেকে অনেকেই ফোনে বজ্রপাতে কিশোর নিহত হওয়ার ঘটনা জানতে চায়। এ বিষয়ে আমাদের কাছে কেউ লিখিত অঁভিযোগ করেনি, বিষয়টির খোঁজ নিচ্ছি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর