মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

নওগাঁয় তরুণীর অশ্লীল ছবি অনলাইনে, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
অভিযুক্ত আলিফ হোসেন (৩২)।

নওগাঁর ধামইরহাটের এক তরুণীর অশ্লীল ও নগ্ন ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ জুন) বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য জানান।

গ্রেফতার আলিফ হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর বাবা থানায় অভিযোগ করেন যে, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ সুপার দ্রুত তদন্তের নির্দেশ দেন। তার নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যায়। এছাড়া ভুক্তভোগী তরুণীর ছবি ছাড়াও আরও কয়েকজন নারীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি এবং ভিডিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, সে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্‌ম ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয় গড়ে তুলত। পরে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করত এবং বিভিন্নভাবে হয়রানি ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করত। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি এবং অনলাইন হয়রানির মতো অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নারী ও শিশুর বিরুদ্ধে অনলাইনভিত্তিক কোনো অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর