মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

ফেসবুকে ভুয়া পোস্ট, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ইন্নার মামলা দায়ের

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

ফেসবুকে ভুয়া পোস্ট, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ইন্নার মামলা দায়ের

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে পোস্ট করায় হাসান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।


বিজ্ঞাপন


মামলার শুনানি শেষে বিচারক সুমন কুমার কর্মকার আসামি হাসান আলীর বিরুদ্ধে সমন জারির আদেশ প্রদান করেছেন।

এই আদালতের পেশকার স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি হাসান আলী সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মধ্যপাড়া মহল্লার জামাল উদ্দিনের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামি হাসান আলী জালিয়াত, প্রতারক শ্রেণির লোক বটে। তার অসাধ্য কোনো কাজ নেই। পক্ষান্তরে মামলার বাদী শরীফুল ইসলাম ইন্না একজন সহজ সরল আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।


বিজ্ঞাপন


মামলার বাদী সাংবাদিকতা করে সত্য ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করে। সত্য ঘটনা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দুষ্কৃতকারীদের বিপদের কারণ হয়ে যায়। তারই ধারাবাহিকতায় আসামি হাসান আলী গত ৩০ মে তার ফেসবুক আইডি থেকে শরীফুল ইসলাম ইন্নার বিরুদ্ধে ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল (প্রকাশ) করে দেয়। তাতে উল্লেখ করে ছাত্রলীগ নেতা আসিফ হত্যাকে কেন্দ্র করে মামলা বাণিজ্য ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতা সরদার শরীফুল ইসলাম ইন্না।

শরীফুল ইসলাম ইন্না কৌশলে মামলা বাণিজ্য করে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মামলা বাণিজ্যের কৌশল- প্রথমে নিহত আসিফকে বিএনপি সাজিয়ে ফেসবুকে প্রচার করে ইন্না। এরপর নিহত আসিফের মা আসমানীকে দিয়ে মামলা করার প্রস্তুতি গ্রহণ করে ইন্না। জেলার সব আওয়ামী লীগ নেতা ও তার পরিবারকে আসামি করা হবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে ইন্না। অনেকে আওয়ামী লীগ নেতা ও তার পরিবারকে ইন্নার সঙ্গে যোগাযোগ করে মোটা টাকা প্রদান করলে সেই আওয়ামী লীগ নেতাদের নাম মামলায় নাম অন্তর্ভুক্ত করেনি ইন্না।

মামলা বাণিজ্য করে ছাত্রলীগ নেতা আসিফ নিহতের ঘটনাকে কেন্দ্র করে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। উপর্যুক্ত সব কথোপকথন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। হেনরির বাসায় আগুনে পুড়ে নিহত হয় আসিফ। সেই ঘটনা দিয়ে আসিফের মা বাদী হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় প্রশাসন তদন্ত করে এবং আদালতে উক্ত মামলা চলমান। সেক্ষেত্রে শরীফুল ইসলাম ইন্না কীভাবে মামলা বাণিজ্য এবং ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। নামীয় আসামি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে জন সম্মুখে শরীফুল ইসলাম ইন্নার ভাবমূর্তি ও সাংবাদিকতা পেশার সম্মান ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশে স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনে শরীফুল ইসলাম ইন্নার বিরুদ্ধে মিথ্যা সংবাদ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রায় ২০ কোটি টাকার সম্মানহানি করেছে।

আসামি হাসান আলী ভুয়া তথ্য প্রকাশ করায় তার বিরুদ্ধে শরীফুল ইসলাম ইন্না বাদী মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর