মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

রংপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

রংপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের উপপরিচালক মো. আবু জাফর।


বিজ্ঞাপন


এর আগে সোমবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ ঝলঝলিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা মাদক কারবারি শ্রী রহি দাস চন্দ্র শীলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে স্টিলের ট্রাংকের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার রহি দাস চন্দ্র শীল উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৌয়াগাছ ঝলঝলিপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের উপপরিচালক মো. আবু জাফর বলেন, মাদক কারবারি, পরিবহনকারী ও পৃষ্ঠপোষক কাউকেই ছাড় দেওয়া হবে না। রংপুর জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর