মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

পল্লী বিদ্যুতের অবহেলায় খামারির স্বপ্ন পুড়ে ছাই, ৪ গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

পল্লী বিদ্যুতের অবহেলায় খামারির স্বপ্ন পুড়ে ছাই, ৪ গরুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পল্লী বিদ্যুতের চরম অবহেলায় এক দিনমজুর পরিবারের সারাজীবনের স্বপ্ন পুড়ে ছাঁই হয়ে গেছে। উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামে গভীর রাতে বৈদ্যুতিক মিটারের ত্রুটি (শর্ট সার্কিট) থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ সবকিছু ভস্মীভূত হয়েছে। এতে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে ৪টি গবাদি পশু। ভুক্তভোগী পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে চর বৈশাখী গ্রামের সোহরাব কবিরাজের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুনে ৪টি দুগ্ধজাত গরু, ১টি বসতঘর, ১টি মোটরসাইকেল এবং ১টি বাইসাইকেলসহ সব যাবতীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


বিজ্ঞাপন


af74cd44-7f28-4f13-9f3a-5e65d195a9ab

ভুক্তভোগী সোহরাব কবিরাজ কান্নায় ভেঙে পড়ে জানান, বৈদ্যুতিক মিটারের ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় পল্লী বিদ্যুতের অবহেলাকেই তারা এই সর্বনাশের জন্য দায়ী করছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা জানান এবং পল্লী বিদ্যুৎ বিভাগের তীব্র সমালোচনা করেন।

নোয়াখালী জেলা জামায়াতে ইসলামির আমির ইসহাক খন্দকার ঘটনাস্থলে ভুক্তভোগী পরিবারকে দেখতে এসে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই আজ একটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তিনি অবিলম্বে ভুক্তভোগী পরিবারটিকে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। 


বিজ্ঞাপন


একই সময় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান পুত্র আব্দুল্লাহ মোহাম্মদ সবুজ ভুক্তভোগী পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা বলে তাকে সান্তনা দেন এবং কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন৷

059fca28-5c5a-42e6-9698-0ea6e531a067

এদিকে খবর পেয়ে সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ভুক্তভোগীদের সাথে কথা বলেন। পরে তার নির্দেশনায় থানার কর্তব্যরত ডিউটি অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি লুৎফুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার আরব আলী শেখ জানান, তিনি বিষয়টি অবহিত হয়েছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের পাঠিয়ে তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর