মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

ঝিনাইদহে মিছিল করার পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৮ জুন) দিবাগর রাতে ছাত্রলীগের ওই তিন কর্মীকে আটক করে পুলিশ।


বিজ্ঞাপন


আটকরা হলেন, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর শহরের আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।  

জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। মিছিলের পরে দুপুরে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। ওই মামলায় বিকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আটকাভিযান শুরু করেছে পুলিশের বিভিন্ন ইউনিট। পরে রাতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে পুলিশ। আটক ছাত্রলীগের তিন কর্মীকে আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর