মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় দোকানের টিন কেটে ৫ লাখ টাকা চুরির অভিযোগ 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় দোকানের টিন কেটে ৫ টাকা চুরির অভিযোগ 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি দোকানের টিনের বেড়া কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৬)।

মঙ্গলবার (৯ জুন) দুপুরের দিকে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


ভুক্তভোগী আব্দুল আজিজ উপজেলার বেকরীর চর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া মৌজার মহিলা বাজারে প্লাস্টিক ও মেলামাইনের ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযোগে জানা যায়, গত ৭ জুন রাত প্রায় ১১টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। গভীর রাতে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন সোমবার (৮ জুন) সকালে দোকান খুলতে গিয়ে ভেতরে তছনছ অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় আশপাশে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামাল বা চোরদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্টিল সামগ্রী, প্লাস্টিক ও মেলামাইনের পণ্য এবং নগদ টাকা। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী। পরে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমি বাড়ি চলে যাই। সকালে এসে দেখি দোকানের টিন কেটে ভেতরে ঢুকে সব কিছু লুট করে নিয়ে গেছে। এতে আমার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন চরম বিপদের মধ্যে আছি।


বিজ্ঞাপন


এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর