ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (৮ জুন) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব শাড়ি জব্দ করে। গতকাল রাতে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজ্ঞাপন
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,০১০ পিস ভারতীয় উন্নতমানের শাড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে




