মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৮:১৮ এএম

শেয়ার করুন:

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


বিজ্ঞাপন


গ্রেফতার মো. আব্দুর রহিম জেলার মাধবপুরের লোহাঈদ গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


অভিযানে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. আব্দুর রহিম (৩৫) গ্রেফতার হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর