মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৮:১২ এএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
উত্তম কুমার দাস, মুকসুদপুর পৌর আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগ নেতা উত্তম কুমার দাস দলীয় পদ ও পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উত্তম কুমার দাস।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উত্তম কুমার দাস জানান, আমি উত্তম কুমার দাস, পিতা. মৃত. খগেন্দ্রনাথ দাস, গ্রাম. দক্ষিণ চন্ডিবরদী, ডাকঘর. মুকসুদপুর, উপজেলা. মুকসুদপুর, জেলা. গোপালগঞ্জ। আমি মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্বরত ছিলাম। আমার শারীরিক সমস্যার কারণে স্বেচ্ছায়, সজ্ঞানে আওয়ামী লীগের দলীয় পদ পদবি থেকে পদত্যাগ করছি। আজ ০৮/০৬/২০২৬ ইং তারিখ থেকে আমার সাথে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই। আমি আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করবো না।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর