সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

শাশুড়ি বকাঝকা করায় আত্মহত্যা করলেন রিজভী

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

শাশুড়ি বকাঝকা করায় আত্মহত্যা করলেন রিজভী

ভোলার দৌলতখানে রিজভী বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) বিকেল ৫টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নলগোড়া এলাকার মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মৃত রিজভী ওই বাড়ির ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী এবং একই উপজেলার চর খলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের মো. সালাউদ্দিন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ১ বছর আগে ওই বাড়ির ওমান প্রবাসী সুমনের সঙ্গে মোবাইল ফোনে পারিবারিভাবে রিজভীর বিয়ে হয়। এরপর তিনি শ্বশুর বাড়িতে যান। সেখানে থেকে তিনি পড়াশোনা করেন। সম্প্রতি তার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু তাতে শাশুড়ি রাজি ছিলেন না। পরে আজ সকালে এ বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে রিজভীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তিনি অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

অভিযোগ রয়েছে, গেল কয়েকদিন ধরে পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে শাশুড়ির সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন রিজভী। যার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর