নাটোরের সিংড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোডাউনপাড়া, পেট্রোল বাংলাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু।
আটক ব্যক্তিরা হলেন সিংড়া পৌর শহরের শোলাকুড়া এলাকার আখের মোল্লার ছেলে মনজু (২৬), গোডাউনপাড়ার মৃত জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৪০), মোতাহার হোসেনের ছেলে মিলন (৩২), সরকারপাড়ার লুৎফর হোসেনের মেয়ে সাগরী খাতুন পুতুল (২৫) এবং তার ভাই ইয়াছিন (২৮)সহ আরও একজন।
অভিযান সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদকসেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। তাদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
বিজ্ঞাপন
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




