সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

খুলনায় যৌথ অভিযান গ্রেনেড বাবুর সহযোগীসহ ২৯১ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

খুলনায় যৌথ অভিযান গ্রেনেড বাবুর সহযোগীসহ ২৯১ জন গ্রেফতার

খুলনা মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ধারাবাহিক অভিযানে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রোববার (৭ জুন) সন্ধ্যা থেকে আজ সোমবার (৮ জুন) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


এ নিয়ে গত পাঁচ দিনে মোট ২৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে অভিযান পরিচালনা করে।

10e2a21f-81b8-4535-9774-cd5c6f0c7ce2


বিজ্ঞাপন


সোমবার (৮ জুন) গ্রেফতার ব্যক্তিদের মধ্যে খুলনা থানার ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানার ১০ জন, লবণচরা থানার ৪ জন, খালিশপুর থানার ৩ জন, দৌলতপুর থানার ২ জন, খানজাহান আলী থানার ৩ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২ জন আছেন। এসব অভিযানে ২০৪টি ইয়াবা ও ৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে গতকাল রাতে নগরের লবণচরা থানার স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে বি-কোম্পানির সদস্য হিসেবে পরিচিত সজল আকনকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল। তার বিরুদ্ধে হত্যা, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও মারধরের অভিযোগে খুলনার বিভিন্ন থানায় চারটি মামলা বিচারাধীন রয়েছে।

efc4601f-8c4b-46a4-95e6-d014a2513f2f

যৌথ অভিযানের ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ ঘনিষ্ঠ সহযোগী রাব্বিসহ চারজনকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেএমপির দক্ষিণ বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়। ওই অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ করা হয়।

গত শুক্রবার 'গ্রেনেড বাবুর' সহযোগী হিসেবে পরিচিত কসাই লিটন, রিফাতসহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতার করা হয় ৬২ জনকে এবং রোববার আরও ৭৪ জনকে। তাদের মধ্যে পলাশ গ্রুপের নেতা শেখ পলাশ ওরফে 'চিংড়ি পলাশের' সহযোগী ও চিহ্নিত সন্ত্রাসী কাজী রাফসান মাহমুদ ওরফে পার্থ আছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর