দিনাজপুরের বিরামপুরে বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএজিতে থাকা এক যাত্রী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় চালক আহত হন।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার টাটকপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিজ্ঞাপন
নিহত সেলিনা খাতুন পালপাড়া গ্রামের সাংবাদিক তৌহিদুর রহমান রানার স্ত্রী। আহত সিএনজি চালকের নাম আফজাল হোসেন। তিনি হিলির জালালপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, সেলিনা আক্তারকে বিরমপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। রংপুর যাওয়ার পথেই সেলিনার মৃত্যু হয়।
বিরামপুর থানা ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, বিরামপুরে যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে যাত্রীসহ দুইজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে, উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। যাত্রীবাহী বাসটি পুলিশের হেফাজতে রাখা আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




