সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

ভ্যানে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

ভ্যানে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ভ্যানচালক মতিন আলী।

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের এক শিশুকে ভ্যানে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সোমবার (৮ জুন) দুপুর একটার দিকে পবা উপজেলার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ৯ বছর বয়সী একটি শিশু নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারি এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ওই ভ্যানচালক। শিশুটি আপত্তি করলেও পথে আরও কয়েকবার একই ধরনের আচরণ করা হয়। ভুক্তভোগী ওই শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন। সংবাদ পেয়ে আরএমপির পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

পবা থানার ওসি আব্দুল হামিদ বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


তিনি বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর