সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

অনুপ্রবেশের দায়ে আটক ৪ ফিশিং বোটসহ ৯১ জেলে দেশে ফিরেছেন

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

অনুপ্রবেশের দায়ে আটক ৪ ফিশিং বোটসহ ৯১ জেলে দেশে ফিরেছেন
ভারতের জলসীমানায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া ৯১ বাংলাদেশি জেলে।

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করে ভারতের জলসীমানায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া ৯১ বাংলাদেশি জেলে ও ৪টি ফিশিং বোট দেশে ফিরেছে।

রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জেলে ও ৪টি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড।


বিজ্ঞাপন


এরপর সোমবার (৮ জুন) দুপুরে কোস্টগার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ভারত থেকে ফেরত আসা অধিকাংশ জেলেদের বাড়ি বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলে।

অধিনায়ক, বিসিজিএস কমান্ডার শাহ্ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ ও ভারতের কোস্টগার্ডের সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। আটক হওয়ার পর এসব জেলেরা ভারতের কারাগারে বন্দী থাকেন। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জেলে ও ট্রলারগুলো ফেরত আনার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় গত ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জেলে ও ৪টি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড। এরপর


বিজ্ঞাপন


সোমবার দুপুরে কোস্টগার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ভারত থেকে ফেরত আসা অধিকাংশ জেলেদের বাড়ি বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলে।

এ দিকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা। সাগরে জীবিকা নির্বাহ করতে গিয়ে অসাবধানতাবশত তারা ভারতীয় সীমানায় প্রবেশ করেছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর